PRB Post

৬ অক্টোবর, ২০২৬, ৫:২৩ PM • সারাদেশ

মুঘল আমলের অনন্য স্থাপত্য সুবেদার ছবি খাঁ মসজিদ

PRB Post

৬ অক্টোবর, ২০২৬ এ ৫:২৩ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

মুঘল আমলের অনন্য স্থাপত্য সুবেদার ছবি খাঁ মসজিদ

ভোলা সদর উপজেলায় মুঘল আমলের ৫০০ বছর পুরনো মুঘল সুবেদার ছবি খাঁ'র মসজিদ। উপজেলার বাংলাবাজার এলাকার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের স্থানীয় মাঝি বাড়ির সুপারী বাগানে এ মসজিদের অবস্থান।  শত বছর ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চারদিকে বন-জঙ্গলে ঢেকে যায়।

মসজিদটি চুন-সুড়কির গাঁথুনিতে বর্গাকার ভূমির ওপর নির্মিত। মসজিদের ছাদ আর্ধগোলাকার একটি গম্বুজে আচ্ছ্বাদিত। মসজিদটি দৈর্ঘ সাড়ে ২৪ ফুট এবং প্রস্থ সাড়ে ১৯ ফুট।

এর দেয়ালের পুরুত্ব আড়াই ফুট। মসজিদের সামনের দেয়ালে মুঘল স্থাপত্য রীতির অন্যতম বৈশিষ্ট্য আয়তাকার প্যানেলিং ফ্রেম এবং আবদ্ধ খিলান নকশায় সজ্জিত।

মসজিদটি মুঘল শাসক জাহাঙ্গীরের শাসনামলে (১৬০৫-১৬২৯) নির্মিত হওয়ার ধারণা পাওয়া যায়। মুঘল আমলে ভোলা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে।

শাসক জাহাঙ্গীরের আমলে মুঘল সুবেদার ছবি খাঁকে চন্দ্রদ্বীপ অঞ্চলের ফৌজদার নিয়োগ করা হয়। তিনি ছিলেন পূর্তকাজে দক্ষ এক ব্যক্তি। ছবি খাঁ এ অঞ্চলে অনেক সড়ক নির্মাণ করেন। তিনি জনগণের চাহিদার কথা বিবেচনায় অনেক মসজিদও নির্মাণ করেন।

মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে দক্ষিণ শাহবাজপুর বা ভোলার প্রাচীন অঞ্চলের অধিকাংশ ভূখন্ড বিলীন হয়ে যাওয়ায় ছবি খাঁর স্থাপত্যকর্মের সকল চিহ্ন মুছে যায়। সম্ভবত কালের সাক্ষী হয়ে টিকে আছে বর্তমানে আবিষ্কৃত এই মসজিদটি।

আরও পড়ুন