PRB Post

২৬ অক্টোবর, ২০২৬, ৫:০২ PM • সারাদেশ

গাইবান্ধায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

PRB Post

২৬ অক্টোবর, ২০২৬ এ ৫:০২ PM • 1 মিনিট পড়া

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামে চাচাতো-জ্যাঠাত ভাই বোনের মৃত্যু হয়েছে।

দুই বছর বয়সী এ শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল। আবার একই দিনে মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল আশরাফুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখোঁজির একপর্যায় ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দু’টি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন