PRB Post

৬:৫১ PM • জাতীয়

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

PRB Post

২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:৫১ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

প্রতীকী ছবি

রাতের মধ্যে দেশের ৬ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা আছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার (কিমি) বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন