PRB Post

১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ AM • সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

PRB Post

১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ AM • 1 মিনিট পড়া
আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৬ AM

অনলাইন ডেস্ক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

 

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন