PRB Post

২৫ আগস্ট, ২০২৬, ১২:৪০ PMখেলাধুলা

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

PRB Post

২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৪০ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

 


হাজারো রেকর্ড আছে পক্ষে, বিপক্ষেও গেছে অনেক। কিন্তু এত বাজে সময় আগে কখনও দেখেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে এমন এক রেকর্ড অপেক্ষা করছে, যা তার ক্যারিয়ারে কখনও হয়নি। বলা চলে, সবচেয়ে বাজে রেকর্ড থেকে মেসি ৯০ মিনিট দূরে।

কিন্তু কি সেই রেকর্ড? ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ড ছোঁয়ার শঙ্কা রয়েছে মেসির। ইন্টার মিয়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টাইন তারকার জন্য হয়ে উঠছে মহা গুরুত্বপূর্ণ।

মিয়ামির সাম্প্রতিক সময়টা অবশ্য বেশ কঠিন। টরন্টোর কাছে ২-১ গোলে হারের পর দলটি টানা চার ম্যাচে জয়হীন ছিল। তবে এই সময়েও মেসি ব্যক্তিগতভাবে ছিলেন কার্যকর। চার ম্যাচে তার নামের পাশে ছিল দুই গোল ও একটি অ্যাসিস্ট। কিন্তু দল জয় পায়নি।

মেসির পেশাদার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারা এসেছিল ২০১৩ সালে। তখন বার্সেলোনার জার্সিতে মাঠ কাপাচ্ছিলেন মেসি। সেবার টানা পাঁচ ম্যাচে জয় পায়নি বার্সা—চারটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে হেরেছিল তারা। ফলে মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না এলে সেই পাঁচ ম্যাচের রেকর্ডে পৌঁছে যাবেন মেসি।

এর আগে ২০২৫ সালেও ইন্টার মিয়ামি চার ম্যাচ জয়হীন ছিল। তবে সেই ধাক্কা সামলে পরের পাঁচ ম্যাচেই জয় পেয়েছিল দলটি। এবারও তাই মেসি ও মায়ামির সামনে মূল লক্ষ্য ছিল দ্রুত ঘুরে দাঁড়ানো।

বিশেষ করে ২০২৬ সালে দলটির রক্ষণভাগ নিয়েও উদ্বেগ বাড়ছিল—মে মাসের পর থেকে মিয়ামি কোনো ম্যাচে গোল হজম না করে মাঠ ছাড়তে পারেনি।
 

আরও পড়ুন