PRB Post

২৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ PMখেলাধুলা

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

PRB Post

২৪ আগস্ট, ২০২৬ এ ৬:৫২ PM1 মিনিট পড়া

স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

২০২২ সালের সেপ্টেম্বরে টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছিলেন রজার ফেদেরার। বিদায়বেলায় চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন। আবারও তিনি ফিরছেন টেনিসে, ইউএস ওপেনে। তবে মূল কোনো ম্যাচ নয়, প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে দেখা যাবে তিনিসহ চার টেনিস লিজেন্ডকে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ফেদেরার তার ২০ ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের পাঁচটি জিতেছিলেন। র‌্যাকেট তুলে রাখার চার বছর পর আবার ফিরছেন তিনি। একটি নয়, দুটি ব্লকবাস্টার ম্যাচে খেলবেন তিনি। আয়োজকরা এই খবর নিশ্চিত করেছে।

ইউএস ওপেন ফেদেরারের ফেরার কথা রোববার নিশ্চিত করেছে। ২০০৩ সালে নিউইয়র্কের চ্যাম্পিয়ন ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক এবং আরও দুই লিজেন্ড আন্দ্রে আগাসি ও জন ম্যাকএনরোর সঙ্গে যোগ দেবেন তিনি।

ইউএস ওপেনের আয়োজকরা জানিয়েছে, এক সন্ধ্যায় ফেদেরার দুই ম্যাচ খেলবেন। একটি রডিকের বিপক্ষে, এক সেটের ম্যাচ। আরেকটি ম্যাচে ম্যাকএনরোর সঙ্গে জুটি গড়ে রডিক ও আগাসির মুখোমুখি হবেন। সুইস গ্রেট বলেছেন, ‘নিউইয়র্কে ফেরার জন্য উন্মুখ হয়ে আছি। কয়েক বছর ধরে জমে থাকা বিশেষ স্মৃতির সঙ্গে এটিও যুক্ত হতে চলেছে। নিউইয়র্ক, শিগগিরই দেখা হচ্ছে।’

আরও পড়ুন