PRB Post

১৪ আগস্ট, ২০২৬, ১:১০ PMসারাদেশ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

PRB Post

১৪ আগস্ট, ২০২৬ এ ১:১০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, গ্যাস লিকেজের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিস্ফোরণের খবর সঠিক নয়। বিষাক্ত গ্যাস লিকেজের কারণে তিনজন মারা গেছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজকিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক সেখানে এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, জাহাজে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস নির্গমনের কারণ এবং শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন