PRB Post

৩:৫০ PM • রাজনীতি

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন: রিজভী

PRB Post

২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৫০ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন: রিজভী

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, মশাল মিছিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট নয়।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন