PRB Post

২৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ PM • রাজনীতি

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে : রিজভী

PRB Post

২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে : রিজভী

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে নতুন করে বিনিয়োগের বিভিন্ন দ্বার উন্মোচিত হবে। উন্নয়ন খাতেও জাপান বিনিয়োগ করবে। এর ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

রবিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ। দীর্ঘদিন ধরে দেশটি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে জাপানের সঙ্গে দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ইতিবাচক ঐতিহ্য রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন দিগন্তের সূচনা হবে।

রিজভী আরও বলেন, দেশে আগে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে গুছিয়ে তোলার প্রচেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলছে। ইতোমধ্যে অর্থনীতি অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে।
 

আরও পড়ুন