PRB Post

২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ PM • সারাদেশ

ফুটপাতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মা-ছেলের

PRB Post

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৭ PM • 1 মিনিট পড়া

গাজীপুর প্রতিনিধি

ফুটপাতে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মা-ছেলের

গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রোববার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা গাজীপুরের টঙ্গীতে আসেন। আলম এশিয়া বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নেমে ফুটপাত ধরে হাঁটছিলেন তারা। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা তিনজন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন