PRB Post

৬ আগস্ট, ২০২৬, ১২:৫৮ PMআন্তর্জাতিক

নরওয়ের কাছে হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ১২:৫৮ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

নরওয়ের কাছে হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

নরওয়ের কাছে ১৫৫ মিমি হাই এক্সপ্লোসিভ (এইচই) আর্টিলারি শেল বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মূল্য প্রায় ২৭ কোটি ডলার। এর মধ্যে আর্টিলারি শেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তি নরওয়ের সামরিক সক্ষমতা বাড়াবে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটিকে আরও প্রস্তুত করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক বাহিনীর সঙ্গে নরওয়ের সমন্বয় আরও শক্তিশালী হবে।

দপ্তরটি আরও বলেছে, এই অস্ত্র বিক্রি নরওয়ের আর্টিলারি ও মাঝারি পাল্লার হামলা সক্ষমতা উন্নত করতে সহায়তা করবে।

এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের আমেরিকান অর্ডন্যান্স ও জেনারেল ডায়নামিক্স প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

আরও পড়ুন