PRB Post

২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৭ PM • খেলাধুলা

মুখ ঢেকে কথা বলায় নেইমারকে লাল কার্ড

PRB Post

২৫ অক্টোবর, ২০২৬ এ ১২:০৭ PM • 2 মিনিট পড়া

স্পোর্টস ডেস্ক

মুখ ঢেকে কথা বলায় নেইমারকে লাল কার্ড

সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখলেন নেইমার। প্রথমে প্রতিপক্ষ ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন। এরপর মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি।  

ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার সঙ্গে ঘটনাবহুল দিন দেখল সান্তোস। ৩৯ মিনিটে তাদের জালে প্রথম গোল করে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে একেবারে ইনজুরি সময়ে গিয়ে সেই গোল শোধ করে সান্তোস। লুয়ান পেরেজ পেট্রোনির গোলে ১-১ এ ড্র করে।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে সান্তোস তারকা নেইমারের লাল কার্ড। যদিও নিয়মানুযায়ী– তিনি শাস্তি পাওয়ার উপযোগী কাজই করেছেন। কিন্তু তা মানতে পারছেন না নেইমার। প্রতিপক্ষ ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলায় দ্বিতীয়ার্ধ শুরুর আগমুহূর্তে তিনি লাল কার্ড দেখেছেন। যদিও ওই সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে ফিরে ছিলেন।

নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনার পর নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যে কারণে তাকে সান্তোস বনাম পালমেইরাসের আসন্ন বুধবারের ম্যাচে নিষেধাজ্ঞা কাটাতে হবে। এ ছাড়া এখন পর্যন্ত তিনটি হলুদ কার্ড দেখায় ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচও খেলতে পারবেন না নেইমার।

পরবর্তীতে লাল কার্ড দেখাতে বাধ্য করতে নেস্তরের কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়কার এক ভিডিওতে নেইমারকে বলতে শোনা যায়, ‘আমরা মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করি। এমন সময় আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম ভুল করে, আমি তখনও কিছু বলিনি, তার আগেই সে তার হাত তুলে বসল। ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’

আরও পড়ুন