PRB Post

৮ আগস্ট, ২০২৬, ৪:১০ PMখেলাধুলা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে

PRB Post

৮ আগস্ট, ২০২৬ এ ৪:১০ PM1 মিনিট পড়া
আপডেট: ৯ আগস্ট, ২০২৬ এ ১২:৪৩ PM

স্পোর্টস ডেস্ক

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে

১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত "হ্যান্ড অব গড" গোল করা বলটি এবার নিলামে উঠতে যাচ্ছে। টেক্সাসভিত্তিক হেভিওয়েট নিলাম সংস্থা 'হেরিটেজ অকশনস'-এর আয়োজনে চলতি আগস্টের ২১ থেকে ২৩ তারিখের নিলামে ফুটবলটির দাম প্রায় ১ কোটি মার্কিন ডলার (১০ মিলিয়ন ডলার) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকোর এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জেতা সেই ঐতিহাসিক ম্যাচে ম্যারাডোনা প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে বল পাঞ্চ করে। ম্যাচ শেষে গোলটির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, গোলটি করা হয়েছে "কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।" একই ম্যাচেই তিনি ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে ড্রিবলিং করে এড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোল (গোল অব দ্য সেঞ্চুরি) করেছিলেন।

হেরিটেজ অকশনসের স্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ফুটবল দুনিয়ার ইতিহাসে নিঃসন্দেহে এটি সবচেয়ে ঐতিহাসিক একটি বল। ম্যাচের দুটি গোলই অত্যন্ত আইকনিক এবং চিরস্মরণীয়।"

নিলামে বলটির প্রাথমিক দর হাঁকা হয়েছে ২৫ লাখ (২.৫ মিলিয়ন) ডলার, প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।। ২০২০ সালের নভেম্বরে মারা যাওয়া ম্যারাডোনা সেই ম্যাচে যে জার্সিটি পরে খেলেছিলেন, তা ইতোমধ্যে ৯৩ লাখ (৯.৩ মিলিয়ন) ডলারে বিক্রি হয়ে সবচেয়ে ব্যয়বহুল ফুটবল জার্সির বিশ্বরেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সেই জার্সি বিক্রির রেকর্ড ভেঙে দিতে পারে এই ঐতিহাসিক বলটি।

আরও পড়ুন