PRB Post

৫:৩৪ PM • আন্তর্জাতিক

মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

PRB Post

২৯ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৪ PM • 2 মিনিট পড়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত মার্কিন কর্মকর্তাদের মধ্যে জরুরি নয়—এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর। এ সিদ্ধান্তের আওতায় রিয়াদে মার্কিন দূতাবাস ও দেশটির কনস্যুলেটগুলোতে সংশ্লিষ্ট কূটনৈতিকরাও রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

পররাষ্ট্র দফতর বলছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও হামলার চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

এসব ঘটনার পর সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্যও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন