PRB Post

২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ PM • অন্যান্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় সেপ্টেম্বরে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যু

PRB Post

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৪ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় সেপ্টেম্বরে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।

আরও পড়ুন