PRB Post

২১ অক্টোবর, ২০২৬, ৪:৩১ PM • অন্যান্য

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩

PRB Post

২১ অক্টোবর, ২০২৬ এ ৪:৩১ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৭৩ জন।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জন মারা গেছেন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আরও পড়ুন