PRB Post

৮ আগস্ট, ২০২৬, ৪:৩০ PMজাতীয়

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

PRB Post

৮ আগস্ট, ২০২৬ এ ৪:৩০ PM1 মিনিট পড়া
আপডেট: ৯ আগস্ট, ২০২৬ এ ১২:৪২ PM

নিজস্ব প্রতিবেদক

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে দেশে আরও ৪ জন শিশু মৃত্যুবরণ করেছে। এই চারজন শিশুই ঢাকায় মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন শিশু।

শনিবার (৮ আগস্ট) দুপুরের পর স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গের নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৭৬ জন। এরমধ্যে সন্দেহজনক ৬৭৭ জন ও নিশ্চিত হাম রোগী ৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

আরও পড়ুন