PRB Post

২৮ আগস্ট, ২০২৬, ৪:২৪ PMসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

PRB Post

২৮ আগস্ট, ২০২৬ এ ৪:২৪ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় ‘মরা নদী’তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে পাঁচ শিশু মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন