PRB Post

৪ আগস্ট, ২০২৬, ৩:৩৬ PMখেলাধুলা

বিসিবির কোচ হতে দ্বিতীয় দফায় আবেদন ৩৭৩, ভাইভাতে ১০৬ জন

PRB Post

৪ আগস্ট, ২০২৬ এ ৩:৩৬ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বিসিবির কোচ হতে দ্বিতীয় দফায় আবেদন ৩৭৩, ভাইভাতে ১০৬ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেলা পর্যায়ে কোচ নিয়োগ দিতে কদিন আগে বিজ্ঞপ্তি দিয়েছিল। আবেদন করেছিলেন ২১৮ জন। এর মধ্যে ১৭০ জনের বেশি লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেছিলেন মাত্র ৩৯ জন।

জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করেছিল বিসিবি। প্রথম দিন অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় দিন নেওয়া হয় ব্যবহারিক (প্রাকটিক্যাল) পরীক্ষা।

পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থীই উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এ কারণে জেলা পর্যায়ের কোচ নিয়োগের জন্য নতুন করে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড।

আবেদনের শেষ তারিখ ছিল ৩০ জুলাই পর্যন্ত। এরপর গত ২ এবং ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে লিখিত পরীক্ষা। ৩৭৩ জনের আবেদনের পরিপ্রেক্ষিতে অংশগ্রহণ করে ২৩৩ জন। সেখান থেকে ভাইভার জন্য মনোনীত হয়েছেন ১০৬ জন।

আজ এবং আগামীকাল ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর কোচ নিয়োগ নিয়ে বাকি সিদ্ধান্ত। তবে প্রয়োজনের থেকে কিছু বেশি কোচ রাখতে চায় বিসিবি।

আরও পড়ুন