PRB Post

১৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ PM • জাতীয়

বাসসের পরিচালক হলেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ আজিজুর রহমান কিরন

PRB Post

১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০০ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বাসসের পরিচালক হলেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ আজিজুর রহমান কিরন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ আজিজুর রহমান কিরন।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন পরিচালনা বোর্ড গঠনের কথা জানানো হয়। ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একজন চেয়ারম্যান ও ১২ জন পরিচালক নিয়ে নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

বোর্ডের অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেসের যুগ্মসচিব (পরিচালক), অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার এবং পদাধিকারবলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।

এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী পরিচালনা বোর্ড দায়িত্ব পালন করবে। আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন