PRB Post

১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ PM • অন্যান্য

১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের

PRB Post

১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৮ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থী। তাদের এ সাফল্যে  অভিনন্দন জানিয়েছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থীর এ সাফল্য তাদের মেধা, অধ্যবসায় ও যোগ্যতার স্বাক্ষর। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

তিনি আশা প্রকাশ করেন, সুপারিশপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

আরও পড়ুন