PRB Post

২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪২ PM • অন্যান্য

সর্বোচ্চ আক্রান্তের দিনে ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

PRB Post

২৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪২ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সর্বোচ্চ আক্রান্তের দিনে ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৮৩ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

আরও পড়ুন