PRB Post

৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ PM • জাতীয়

সরানো হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

PRB Post

৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সরানো হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান

 

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। 

তবে আশফাকুর রহমানকে সরানোর কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। 

পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গঠন করা মজুরি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন আশফাকুর রহমান। বুধবার পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ হয়। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। পদাধিকার বলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এ বোর্ডের চেয়ারম্যান।
 

আরও পড়ুন