PRB Post

৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ PM • অন্যান্য

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

PRB Post

৪ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪০২ জন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন