PRB Post

২১ আগস্ট, ২০২৬, ৯:৫৭ AMআন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলা, ‘নেতানিয়াহুর ফাঁদে’ পা দেবে না তুরস্ক

PRB Post

২১ আগস্ট, ২০২৬ এ ৯:৫৭ AM1 মিনিট পড়া
আপডেট: ২১ আগস্ট, ২০২৬ এ ৯:৫৯ AM

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইসরায়েলি হামলা, ‘নেতানিয়াহুর ফাঁদে’ পা দেবে না তুরস্ক

 

সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনাদের মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে ইসরায়েল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

এর মধ্যে তুরস্ক অভিযোগ করেছে, এই হামলার মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ফাঁদ তৈরি করেছেন। তবে এই ফাঁদে তুরস্ক পা দেবে না।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।’

ইসরায়েলের হামলায় ওই বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ইসরায়েল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে ওই ঘাঁটিতে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল। তবে তুরস্ক এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দল ঘাঁটিতে গিয়েছিল শুধুমাত্র এটি পুনর্গঠনের বিষয়টি দেখতে।

কিন্তু নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলি আর্মি রেডিওকে এ ব্যাপারে তিনি বলেন, ‘তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।’

সূত্র : দ্য নিউ আরব

আরও পড়ুন