PRB Post

৪:২২ PM • বিনোদন

শাবনূর হ্যালোইন উদযাপন করলেন ছেলেকে নিয়ে

PRB Post

১ নভেম্বর, ২০২৬ এ ৪:২২ PM • 1 মিনিট পড়া

বিনোদন ডেস্ক

শাবনূর হ্যালোইন উদযাপন করলেন ছেলেকে নিয়ে

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ছেলে আইজান। ছবি: ফেসবুক

বিশ্বজুড়ে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এতে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গনের তারকারা; যার ছোঁয়া লেগেছে ঢালিউডেও। এবার ছেলেকে সঙ্গে নিয়ে চিত্রনায়িকা শাবনূরকে দেখা গেল এই উৎসবে মেতে উঠতে।  

একমাত্র ছেলে আইজানকে নিয়ে প্রায়ই বেড়াতে যান শাবনূর। এর আগে ছেলেকে খুশি করাতে যুক্তরাষ্ট্রে ঘুরতে নিয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা। সন্তানকে নিয়ে সেসব সুন্দর মুহূর্ত প্রকাশ করেন সামাজিক মাধ্যমে।

বিভিন্ন উৎসবেও ছেলেকে সঙ্গে নিয়ে যান শাবনূর। এবারের হ্যালোইন উৎসবেও তার ব্যতিক্রম ঘটল না। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা এই অভিনেত্রী সেখানকার হ্যালোইন আয়োজনের একটি মুহূর্ত নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।

রোববার (১ নভেম্বর) প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, ছেলের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন শাবনূর। মা-ছেলে দুজনের পরনেই ম্যাচিং করা পোশাক, তাতে রয়েছে কমলা রঙের কুমড়ার নকশা। পেছনে সাজানো হয়েছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি আর ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজসজ্জা দিয়ে। ছবিগুলোর সঙ্গে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।

সামাজিক মাধ্যমে প্রকাশের পর ছবিগুলোতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

গত বছরের হ্যালোইনেও ছেলেকে সঙ্গে নিয়ে উদযাপন করেছিলেন শাবনূর। সে বার ছবিগুলোতে দেখা গিয়েছিল ভূতের সাজে অংশ নিতে।

আরও পড়ুন