PRB Post

১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৩ PMবিনোদন

সামজের নতুন গান ‘যাও পাখি যাও’

PRB Post

১৫ আগস্ট, ২০২৬ এ ৩:৩৩ PM1 মিনিট পড়া

বিনোদন ডেস্ক

সামজের নতুন গান ‘যাও পাখি যাও’

প্রেম, অভিমান আর বিচ্ছেদের অনুভূতিকে সুরে মেলে ধরেছেন বর্তমান সময়ের কণ্ঠশিল্পী সামজ। ভালোবাসার টান ও হারানোর বেদনা নিয়ে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যাও পাখি যাও’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। একইসঙ্গে, দেশি-বিদেশি একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

‘যাও পাখি যাও’ গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন সামজ নিজেই। প্রেম, আবেগ, অভিমান ও বিচ্ছেদের অনুভূতিকে ঘিরে নির্মিত হয়েছে গানটির গল্প। ভালোবাসার গভীরতা এবং প্রিয় মানুষকে হারানোর কষ্টকে দৃশ্যমান করে তুলতে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নূর ও আফরা নিশাত সুবর্ণা। তাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রেমের টানাপোড়েন, অভিমান এবং বিচ্ছেদের বেদনার গল্প। ভিডিওতে সামজ ভাইকেও দেখা গেছে।

নতুন গান প্রসঙ্গে সামজ বলেন, “গানটি আমার জন্য একটু আলাদা। ভালোবাসার পাশাপাশি এখানে আছে হারানোর কষ্ট, অভিমান এবং কিছু না বলা অনুভূতি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছি। আশা করছি, গানটি সব শ্রেণির শ্রোতার ভালো লাগবে এবং তারা নিজেদের কোনো না কোনো গল্পের সঙ্গে এর মিল খুঁজে পাবেন।”

আরও পড়ুন