PRB Post

৪:২৮ PM • জাতীয়

সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার

PRB Post

২৮ অক্টোবর, ২০২৬ এ ৪:২৮ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সাইবার হামলার আতঙ্কে বন্ধ এনআইডি সার্ভার

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় এবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার ডাউন করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিশ্বজুড়ে যে সাইবার হামলার ঝুঁকি দেখা দিয়েছে তার জন্য সাময়িকভাবে সার্ভার ডাউন করে রাখা হয়েছে। সমস্যা সমাধানে কারিগরি টিম কাজ করছে, দ্রুত চালু করা হবে সার্ভার।

এ বিষয়ে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, কারিগরি দল কাজ করছে। ১ ঘণ্টার মধ্যে সার্ভার চালু হয়ে যাবে।

ইতোমধ্যে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।

জানা যায়, গত সপ্তাহে ক্যালিফ ও উইজ নামের দুটি মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পিএইচপির এক দশকের পুরোনো এই গুরুতর ত্রুটি শনাক্ত করেন। এরপর ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই হ্যাকিংয়ের আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ, ফিনল্যান্ড সরকারসহ বিশ্বজুড়ে শতশত ওয়েবসাইট তাদের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

আরও পড়ুন