PRB Post

২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ AM • জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক আটক

PRB Post

২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৪ AM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নাম আবু বক্কর সিদ্দিকী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাজশাহী থেকে আটকের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন