PRB Post

১:৪৬ PMজাতীয়

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

PRB Post

১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

 

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রীর সফরের কথা ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে আগামী ১ অক্টোবর সফরের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে ১ অক্টোবরের সফরটি চূড়ান্ত কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

আরও পড়ুন