PRB Post

১৫ অক্টোবর, ২০২৬, ১:৪০ PM • আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুল ভবনের ছাদ ধসে ২১ জনের প্রাণহানি

PRB Post

১৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪০ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পাকিস্তানে স্কুল ভবনের ছাদ ধসে ২১ জনের প্রাণহানি

 

পাকিস্তানের পেশোয়ার শহরের একটি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত ২০ শিক্ষার্থী নিহত হয়েছে, যাদের সবার বয়সই ১৩ বছরের নিচে। এ ঘটনায় একজন শিক্ষকও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যম দ্য ডন।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, এই ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের ও শিক্ষককে মৃত অবস্থায় লেডি রিডিং হাসপাতালে আনা হয়েছিল।

তাৎক্ষণিকভাবে ওই স্কুলের ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।

সূত্র : রয়টার্স ও ডন।

আরও পড়ুন