PRB Post

৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ PMজাতীয়

সংসদ অধিবেশনে অংশ নিলেন মির্জা আব্বাস

PRB Post

৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০১ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

সংসদ অধিবেশনে অংশ নিলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের এমপি হিসেবে প্রথমবার জাতীয় সংসদে মির্জা আব্বাস।

জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টা ৫০ মিনিটের পর হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে দেশের বাহিরে যান মির্জা আব্বাস উদ্দিন। এরপর দীর্ঘ সাড়ে ৫ মাস চিকিৎসা শেষে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেন তিনি।

আজ সংসদে মির্জা আব্বাসের উপস্থিতি দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পাঁচ মাস পর জাতীয় সংসদে যোগ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন। আমরা তাকে স্বাগত জানাই।’

উল্লেখ্য, স্পিকারের এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুন