PRB Post

৬ আগস্ট, ২০২৬, ১:১৭ PMবিনোদন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সংবর্ধিত আহমেদ শরীফ

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ১:১৭ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সংবর্ধিত আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আহমেদ শরীফকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল জমে ওঠে তারকাদের উপস্থিতি ও নানা আয়োজনে। তবে পুরো অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ ও চিত্রনায়ক জায়েদ খানের একসঙ্গে নাচ।

জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আহমেদ শরীফকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণের পর মঞ্চে উপস্থিত দর্শকদের উদ্দেশে কথা বলার সময় জায়েদ খান তাকে নাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সবার বিস্ময় কাটিয়ে সেই আহ্বানে সাড়া দেন বরেণ্য এই অভিনেতা। দুজনের স্বতঃস্ফূর্ত নাচে দর্শকরা করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন। মুহূর্তটি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত দর্শকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা কাজী মারুফ, ইমন, সজল, অভিনেত্রী বিন্দু এবং সংগীতশিল্পী প্রতীক হাসানসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক তারকা।

চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং তারকাদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসর।

আরও পড়ুন