PRB Post

৪ নভেম্বর, ২০২৬, ১০:৫১ AM • জাতীয়

মিরপুর বেড়িবাঁধে বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

PRB Post

৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

মিরপুর বেড়িবাঁধে বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

 

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় শাহ আলী থানা এলাকায় ঘটেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

আরও পড়ুন