PRB Post

১৯ আগস্ট, ২০২৬, ৯:৪৩ AMআন্তর্জাতিক

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

PRB Post

১৯ আগস্ট, ২০২৬ এ ৯:৪৩ AM1 মিনিট পড়া
আপডেট: ১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৩৩ AM

অনলাইন ডেস্ক

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

 

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর হোটেল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ৯ জনই বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন এবং ওই হোটেলে অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের বিস্তারিত পরিচয় ও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন