PRB Post

১৫ আগস্ট, ২০২৬, ২:১৩ PMখেলাধুলা

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

PRB Post

১৫ আগস্ট, ২০২৬ এ ২:১৩ PM1 মিনিট পড়া
আপডেট: ১৫ আগস্ট, ২০২৬ এ ২:৩৬ PM

স্পোর্টস ডেস্ক

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। এবার বিদায় নিলেন স্টিভেন স্মিথ। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফিরলেন তিনি। আর তাতেই জয়ের আরও কাছে চলে এসেছে বাংলাদেশ।

দ্রুত ২ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের পথের কাটা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। রীতিমতো দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন তিনি। একবার তো আউট হতে হতেও রিভিউ নিয়েও রক্ষা পেয়ে গিয়েছিলেন। তবে এবার আর হলো না।

ইনিংসের ৩৮তম ওভারে এসে তিনি বিদায় নিলেন। মিরাজের লেন্থ বলটা অন ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। জোরটা পেলেন না, ফলে বলটা গিয়ে জমা পড়ল বোলার মিরাজের তালুতে।

তার বিদায়ের ঠিক আগে ফক্স স্পোর্টসের প্রেডিক্টর দেখাচ্ছিল, এই ম্যাচ জেতার সম্ভাবনা ৮৫ ভাগ বাংলাদেশের। ঠিক সে ওভারেই বিদায় নিলেন স্মিথ।

ধারাভাষ্যকার কেরি ও'কিফি জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা স্টিভেন স্মিথ। তাকে বিদায় করে দিতে পারলেই বাংলাদেশের জয় নিশ্চিত। সেই স্মিথকে বিদায় করল বাংলাদেশ।

জয়টা কি তবে এখন স্রেফ সময়ের ব্যাপার?

আরও পড়ুন