PRB Post

১৩ আগস্ট, ২০২৬, ১১:৪০ AMজাতীয়

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

PRB Post

১৩ আগস্ট, ২০২৬ এ ১১:৪০ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

 

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানাতে বলা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০০২-২২৩৩৮৩৩৯৭

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার তথ্য পর্যালোচনার পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন