PRB Post

১৯ আগস্ট, ২০২৬, ১:০০ PMজাতীয়

গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন : তথ্যমন্ত্রী

PRB Post

১৯ আগস্ট, ২০২৬ এ ১:০০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন : তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদেরকে বিচারের মুখোমুখি করেছে।’

সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে বলেও জানান মন্ত্রী।
 

আরও পড়ুন