PRB Post

৭:১২ PM • অর্থনীতি

এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

PRB Post

২ নভেম্বর, ২০২৬ এ ৭:১২ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন