PRB Post

১৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ PM • জাতীয়

একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না: ববি হাজ্জাজ

PRB Post

১৯ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৭ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না: ববি হাজ্জাজ

‘একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না’—এই লক্ষ্য সামনে রেখে শ্রেণিকক্ষে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষার ধারণা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন শিক্ষা দর্শন হয়ে উঠতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা কেবল মুখস্থবিদ্যা কিংবা সনদ অর্জনের প্রতিযোগিতা নয়। বরং শিক্ষা হবে মানুষ হয়ে ওঠার শিল্প, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশের মাধ্যম এবং মানবিক রাষ্ট্র গঠনের পথ।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার যুগোপযোগী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশকে আরও আনন্দময় ও কার্যকর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন