মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যকে বলেন, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি থাকবে।
২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা
১. শবে বরাত: ২৪ জানুয়ারি (রবিবার)—ধর্মীয় (মুসলিম)*
২. একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): ২১ ফেব্রুয়ারি (রবিবার)—জাতীয়
৩. জুমাতুল বিদা: ৫ মার্চ (শুক্রবার)—ধর্মীয় (মুসলিম)*
৪. শবে কদর: ৭ মার্চ (রবিবার)—ধর্মীয় (মুসলিম)*
৫. ঈদুল ফিতর: ১০ মার্চ (বুধবার)—ধর্মীয় (মুসলিম)*
৬. ঈদুল ফিতর (২য় দিন): ১১ মার্চ (বৃহস্পতিবার)—ধর্মীয় (মুসলিম)*
৭. ঈদুল ফিতর (৩য় দিন): ১২ মার্চ (শুক্রবার)—ধর্মীয় (মুসলিম)*
৮. স্বাধীনতা দিবস: ২৬ মার্চ (শুক্রবার)—জাতীয়
৯. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ): ১৪ এপ্রিল (বুধবার)—সাংস্কৃতিক
১০. মে দিবস: ১ মে (শনিবার)—জাতীয়
১১. ঈদুল আজহা: ১৭ মে (সোমবার)—ধর্মীয় (মুসলিম)*
১২. ঈদুল আজহা (২য় দিন): ১৮ মে (মঙ্গলবার)—ধর্মীয় (মুসলিম)*
১৩. ঈদুল আজহা (৩য় দিন): ১৯ মে (বুধবার)—ধর্মীয় (মুসলিম)*
১৪. বুদ্ধ পূর্ণিমা: ২০ মে (বৃহস্পতিবার)—ধর্মীয় (বৌদ্ধ)
১৫. আশুরা: ১৬ জুন (বুধবার)—ধর্মীয় (মুসলিম)*
১৬. জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (বৃহস্পতিবার)—জাতীয়
১৭. ঈদে মিলাদুন্নবী: ১৫ আগস্ট (রোববার)—ধর্মীয় (মুসলিম)*
১৮. জন্মাষ্টমী: ২৫ আগস্ট (বুধবার)—ধর্মীয় (হিন্দু)
১৯. দুর্গাপূজা: ৮ অক্টোবর (শুক্রবার)—ধর্মীয় (হিন্দু)
২০. দুর্গাপূজা (২য় দিন): ৯ অক্টোবর (শনিবার)—ধর্মীয় (হিন্দু)
২১. বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)—জাতীয়
২২. বড়দিন: ২৫ ডিসেম্বর (শনিবার)—ধর্মীয় (খ্রিস্টান)
(ধর্মীয় ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল)
