PRB Post

১৭ আগস্ট, ২০২৬, ১১:৪৯ AMজাতীয়

ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

PRB Post

১৭ আগস্ট, ২০২৬ এ ১১:৪৯ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

 

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে সতর্ক করে বলেছেন, টেকটোনিক প্লেটের তিনটি ফল্টের কারণে বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। যথাযথ প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আরও পড়ুন