PRB Post

৩০ আগস্ট, ২০২৬, ৪:০৩ PMসারাদেশ

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

PRB Post

৩০ আগস্ট, ২০২৬ এ ৪:০৩ PM1 মিনিট পড়া

হবিগঞ্জ প্রতিনিধি

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে ওই বাংলাদেশি চোরাকারবারিকে বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন