PRB Post

২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ PM • জাতীয়

ছুটি গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক

PRB Post

২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ PM • 1 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

ছুটি গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক

ছুটি গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত | ছবি : পিআরবি পোস্ট

 

ছুটি গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় স্কাই স্টার কার্ডধারী এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ছুটি গ্রুপের চারটি রিসোর্টে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

চুক্তির আওতায় ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পুবাইল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টে এ বিশেষ সুবিধা দেওয়া হবে। চুক্তি স্বাক্ষরের দিন থেকেই সুবিধাটি কার্যকর হয়েছে।

সমঝোতা স্মারকে ছুটি রিসোর্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম।

এ অংশীদারিত্বের ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ ও অবকাশযাপনের সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি এ চুক্তির মাধ্যমে পর্যটন ও আতিথেয়তা খাতে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন