PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৩:০৩ PMজাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৩:০৩ PM1 মিনিট পড়া
আপডেট: ২৩ আগস্ট, ২০২৬ এ ৩:৩১ PM

নিজস্ব প্রতিবেদক

বঙ্গভবনে রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠেছেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন নতুন রাষ্ট্রপতি।

বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল। রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসকে ঘিরে বঙ্গভবনে অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতার প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে।

আজ সকাল থেকেই রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও বঙ্গভবন ঘিরে কঠোর নিরাপত্তা ও প্রটোকল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতির গাড়ি বহর মিন্টো রোড থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবে। এরপর রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার কার্যক্রমের সূচনা হবে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্ষমতাসীন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি হিসেবে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে নির্বাচিত হন তিনি। সে দিনই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নামে গেজেট প্রকাশ হয়। পরদিন শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন তিনি।

আরও পড়ুন