PRB Post

২৫ আগস্ট, ২০২৬, ২:০৮ PMবিনোদন

বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন

PRB Post

২৫ আগস্ট, ২০২৬ এ ২:০৮ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বিতর্কের মধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন কৃতি স্যানন

 

নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রক্ষাবন্ধন উপলক্ষে নির্মিত একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব সমালোচনায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অভিনেত্রী।

বিতর্কের মাঝেই ইনস্টাগ্রামে প্রেমিক হিসেবে পরিচিত কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কৃতি। দীর্ঘদিন ধরেই দুজনের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন রয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কৃতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিগুলোর কয়েকটিতে তাকে একা দেখা গেছে, একটি ছবিতে ছিলেন বোন নুপুর স্যানন, আর অন্য একটি ছবিতে ছিলেন কবীর বাহিয়া। ধারণা করা হচ্ছে, কোনো অবকাশযাপন থেকে ছবিগুলো তুলেছেন তারা।

ছবির ক্যাপশনে কৃতি লেখেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’ তার এই পোস্টের পর অনেকের ধারণা, চলমান সমালোচনা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের জীবন নিজের মতো করেই উপভোগ করছেন অভিনেত্রী।

রক্ষাবন্ধনের বিজ্ঞাপনটিতে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো শ্রাগ এবং ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিক ও ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যেই বিজ্ঞাপনটি তৈরি করা হলেও কৃতির পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে।

এদিকে ১৪ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। সিনেমাটিকে ঘিরেও দর্শকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ছবিটিকে সময়ের অপচয় বলে সমালোচনা করেছেন। সিনেমাটিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
 

আরও পড়ুন