PRB Post

৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ AM • আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

PRB Post

৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১২ AM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছিল। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে ফের দাম বাড়তে শুরু করেছে।

চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটিই হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি। অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল। বিশ্ববাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে বিভিন্ন দেশে জ্বালানি ব্যয় ও সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন