PRB Post

১৩ আগস্ট, ২০২৬, ২:০৩ PMসারাদেশ

বিকেলে নিখোঁজ, সকালে নদীতে মিলল লাশ

PRB Post

১৩ আগস্ট, ২০২৬ এ ২:০৩ PM1 মিনিট পড়া

নীলফামারী প্রতিনিধি

বিকেলে নিখোঁজ, সকালে নদীতে মিলল লাশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চাড়ালকাটা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তালেবুর রহমানের মৃত্যু হতে পারে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন