PRB Post

২৯ আগস্ট, ২০২৬, ৫:৩৯ PMরাজনীতি

বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটে জনজীবনে নাভিশ্বাস: এটিএম আজহার

PRB Post

২৯ আগস্ট, ২০২৬ এ ৫:৩৯ PM1 মিনিট পড়া
আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ এ ৫:৪১ PM

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটে জনজীবনে নাভিশ্বাস: এটিএম আজহার

বিদ্যুৎ, গ্যাস ও পানির সংকটে জনগণের নাভিশ্বাস পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চলের সাংগঠনিক পরিচালক এটিএম আজহারুল ইসলাম।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা জনগণকে নাভিশ্বাস করে ফেলেছে।’ তিনি আরও অভিযোগ করেন, ছয় মাসে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে। জনগণের সেই রায় বাস্তবায়নের দাবি জানানো হলেও সরকার এতে কর্ণপাত করেনি। এ কারণে লং মার্চের মতো কর্মসূচি দিতে তারা বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।

বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপিসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে লং মার্চ সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন