PRB Post

১২ আগস্ট, ২০২৬, ২:০০ PMজাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ২:০০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকার কাজ করছে।

বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে গেছেন। এ আলোচনার ইতিবাচক ফলাফলের জন্য সরকার অপেক্ষা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে আসেনি। সরকার এ ধরনের গুঞ্জনকে আমলে নিচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। তরুণদের আত্মউন্নয়নে সরকার কাজ করছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন